রাজীব গান্ধী হত্যাকাণ্ডে দোষী সাব্যস্ত সাতজনকে মুক্তির সিদ্ধান্ত নিল ভারতের তামিলনাড়ু সরকার। মঙ্গলবার রাজীব গান্ধী হত্যাকাণ্ডে তিন অপরাধীর মৃত্যুদণ্ড রদ করে যাবজ্জীবন সাজার নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। তারপরই আজ বুধবার জরুরি ভিত্তিতে মন্ত্রিসভার বৈঠক ডাকেন জয়ললিতা। বৈঠকে অভিযুক্ত নলিনী, সান্থান, পেরারিভালান, মুরুগান সহ মোট সাতজনকে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তামিলনাড়ু বিধাসভায় আনুষ্ঠানিকভাবে মন্ত্রিসভার সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী জয়ললিতা। সান্থান, মুরুগান এবং পেরারিভালানের প্রাণভিক্ষার আবেদন নিয়ে দীর্ঘ এগারো বছরে কোনও সিদ্ধান্ত নিতে পারেনি কেন্দ্র। এই দেরির কারণে মঙ্গলবার তিনজনের ফাঁসির সাজা মওকুফের নির্দেশ দেয় সুপ্রিম কোর্টের তিন সদস্যের ডিভিশন বেঞ্চ। এই বিষয়ে কেন্দ্র সরকারের তিন দিনের সময়সীমা দিয়েছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী।
গতকালই রাজীব গান্ধী হত্যা মামলায় দোষী সাব্যস্ত তিন ব্যক্তির মৃত্যুদণ্ডের শাস্তি বাতিল করে তাদের আজীবন কারাবাসের নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট।
রাজীব গান্ধীকে হত্যার অপরাধে দোষী সব্যস্ত মুরুগন, আরিভু ও সুথেন্দ্ররাজার ক্ষমার আবেদন গত ১১ বছর ধরে ঝুলে ছিল।
চলতি মাসের ৪ তারিখ কেন্দ্রীয় সরকার এই আবেদনের বিরুদ্ধে সওয়াল করে জানায় এই ১১ বছরে এই তিন অপরাধীর উপর কোনও রকম শারীরিক অত্যাচার, অমানবিক আচরণ করা হয়নি। সরকার জানায় অকারণে এই দেরী হয়নি। এর পিছনে যথেষ্ট যুক্তিযুক্ত কারণ ছিল।
প্রসঙ্গত, ১৯৯১ সালের ২১ মে তামিলনাড়ুর শ্রীপেরামবুডুরে নির্বাচনী প্রচারের সময় আত্মঘাতী জঙ্গী হামলায় মারা যান রাজীব গান্ধী।
সূত্র: জি নিউজ
[b]ঢাকা, ১৮ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম)// টিআই[/b]
রাজীব গান্ধীর হত্যাকারীদের মুক্তির সিদ্ধান্ত তামিলনাড়ু সরকারের
রাজীব গান্ধী হত্যাকাণ্ডে দোষী সাব্যস্ত সাতজনকে মুক্তির সিদ্ধান্ত নিল ভারতের তামিলনাড়ু সরকার। মঙ্গলবার রাজীব গান্ধী হত্যাকাণ্ডে তিন অপরাধীর মৃত্যুদণ্ড রদ করে যাবজ্জীবন সাজার নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। তারপরই আজ বুধবার জরুরি ভিত্তিতে মন্ত্রিসভার বৈঠক
অন্তর্বর্তীকালীন সরকারের করা জুলাই সনদের আইনি ভিত্তি নেই: স্বরাষ্ট্রমন্ত্রী
অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে প্রণীত ‘জুলাই জাতীয় সনদ’-এর সরাসরি কোনো আইনি ভিত্তি নেই বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তবে তাঁর মতে, সনদটি ঘিরে রাজনৈতিক সমঝোতার গুরুত্ব আইনি ভিত্তির চেয়েও বেশি।
৩৯ দিনের অবকাশ শেষে সুপ্রিম কোর্ট খুলছে আজ
দীর্ঘ অবকাশকালীন ছুটির পর আজ রোববার (২৫ অক্টোবর) খুলছে সুপ্রিম কোর্ট।
রোববার আপিল বিভাগে বিচারিক কার্যক্রম বন্ধ থাকবে
অবকাশকালীন ছুটির পর প্রথম কার্যদিবস আগামী রোববার (২৫ অক্টোবর) আপিল বিভাগের এক নম্বর কোর্টের বিচারিক কার্যক্রম বন্ধ থাকবে।
কেন রাস্তায় ভারতের ভোটাররা তালিকা থেকে ১৩ কোটি নাম বাদ দেওয়ার ব্যাখ্যা?
পশ্চিমবঙ্গের একটি ছোট গ্রামে জন্ম নেওয়া শাহিদা ফকির কখনো ভাবেননি, নিজের দেশের নাগরিকত্ব প্রমাণ করতে তাকে এতটা হয়রানির শিকার হতে হবে। ভারতীয় জন্মসনদ, পারিবারিক জমির মালিকানার নথি এবং বাবা-মায়ের ভোটার তালিকায় নাম থাকার প্রমাণ—সবই জমা দিয়েছিলেন তিনি। এরপরও ভারতের ভোটার তালিকায় নিজের নাম ধরে রাখতে পারেননি এই নারী। পরে তাকে অবৈধ বাংলাদেশি অভিবাসী আখ্যা দিয়ে সীমান্তের ওপারে পাঠিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে।
বিক্ষোভকারীদের বেআইনিভাবে আটক করা যাবে না : ভারতের সুপ্রিম কোর্ট
শান্তিপূর্ণ ও নিরস্ত্র বিক্ষোভকারীদের আইনগত প্রক্রিয়া ছাড়া আটক করা যাবে না বলে নির্দেশ দিয়েছেন ভারতের সুপ্রিম কোর্ট। একই সঙ্গে দিল্লিতে মেট্রো ও রেল পরিষেবা স্বাভাবিক রাখা, আইন অনুযায়ী ইন্টারনেট সংযোগ চালু রাখা এবং জনসাধারণের অবাধ চলাচল নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন আদালত।
















