ভারতের আসাম রাজ্যে রিখটার স্কেলে ৪ দশমিক ৯ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

বুধবার ভোর ৫টার দিকে দেশটির আসাম ও উত্তর-পূর্বাঞ্চলের কিছু এলাকায় এ ভূমিকম্প অনুভূত হয়।

আন্তর্জাতিক গণমাধ্যম জানায়, ভূমিকম্পটির উপকেন্দ্র ছিল আসামের উত্তর-পূর্বাঞ্চলের। ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল ১০ কিলোমিটার। তবে, এ ভূমিকম্পে ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

ওএফ