কাশ্মীরে ভারতীয় বাহিনীর সঙ্গে গ্রামবাসীদের সংঘর্ষ
ভারত অধিকৃত কাশ্মীরে সাত বেসামরিক নাগরিককে হত্যার অভিযোগে নিরাপত্তাবাহিনীর সঙ্গে সংঘর্ষ হয়েছে বিক্ষুব্ধ গ্রামবাসীদের। এ সময় বিক্ষুব্ধ গ্রামবাসীরা পাকিস্তান অধিকৃত আজাদ কাশ্মীরের সীমান্তবর্তী জুম্মু কাশ্মীরের বনঘেরা কুপওয়ারা এলাকার একটি পুলিশ স্টেশন জ্বালিয়ে দিয়েছেন।
সোমবার ভারতীয় সেনাবাহিনী জানায়, পুলিশের সঙ্গে এক যৌথ অভিযানে রাজধানী শ্রীনগর থেকে ১৪০ কিলোমিটার দূরবর্তী দারদপোরা গ্রামে সাত সন্দেহভাজন সশস্ত্র বিদ্রোহীকে হত্যা করা হয়েছে। কাশ্মীরের ভারত-পাকিস্তান নিয়ন্ত্রণ রেখার কাছাকাছি এ অভিযান চালানো হয়।
প্রসঙ্গত, ১৯৪৭ সালে ভারত-পাকিস্তান ভাগের পর থেকেই দেশ দুটি কাশ্মীরকে নিজেদের অংশ বলে দাবি করে আসছে। দেশদুটি কাশ্মীরকে দু’ভাগে ভাগ করে নিজেদের দখলেও নিয়ে নেয়।
১৯৮৯ সাল থেকে প্রায় এক ডজন সশস্ত্র সংগঠন ভারতের বিরুদ্ধে লড়াই শুরু করে। এরা কাশ্মীরকে স্বাধীন করার জন্য আর নয়তো পাকিস্তানের সঙ্গে মিলিত করার জন্য লড়াই করছে। এ সংঘাতে এ পর্যন্ত প্রায় লক্ষাধিক মানুষ নিহত হছে। নিহতদের বেশীর ভাগই বেসামরিক নাগরিক। (সূত্র : আল জাজিরা)
[b]ঢাকা, ২৬ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম)// জেইউ[/b]
কাশ্মীরে ভারতীয় বাহিনীর সঙ্গে গ্রামবাসীদের সংঘর্ষ
ভারত অধিকৃত কাশ্মীরে সাত বেসামরিক নাগরিককে হত্যার অভিযোগে নিরাপত্তাবাহিনীর সঙ্গে সংঘর্ষ হয়েছে বিক্ষুব্ধ গ্রামবাসীদের। এ সময় বিক্ষুব্ধ গ্রামবাসীরা পাকিস্তান অধিকৃত আজাদ কাশ্মীরের সীমান্তবর্তী জুম্মু কাশ্মীরের বনঘেরা কুপওয়ারা এলাকার একটি পুলিশ স্টেশন জ্বালিয়ে দিয়েছেন।
কাশ্মীরে সংঘর্ষ, নিহত ৯
পাকিস্তান শাসিত কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে একটি নিষিদ্ধ ঘোষিত প্রতিবাদী গোষ্ঠীর সমর্থকদের ভয়াবহ সংঘর্ষে নয়জন নিহত হয়েছেন।
কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষে নিহত ১১
পাকিস্তান-শাসিত কাশ্মীরের রাওয়ালকোটে এক বিক্ষোভ সমাবেশকে কেন্দ্র করে নিরাপত্তা বাহিনী ও আন্দোলনকারীদের মধ্যে ভয়াবহ সংঘর্ষে অন্তত ১১ জন নিহত হয়েছেন। সোমবারের (৮ জুন) এ ঘটনায় আহত হয়েছেন ৭০ জনেরও বেশি মানুষ।
প্রথমবার রঞ্জি জিতে জম্মু-কাশ্মীরের ইতিহাস
ভারতের ঘরোয়া প্রথম শ্রেণির ক্রিকেটের সবচেয়ে মর্যাদাপূর্ণ টুর্নামেন্ট রঞ্জি ট্রফি। টুর্নামেন্টের ফাইনালে আটবারের চ্যাম্পিয়ন কর্নাটকের সঙ্গে ড্র করে প্রথম ইনিংসে লিডের সুবাদে প্রথমবারের মতো শিরোপা জয়ের ইতিহাস গড়েছে জম্মু ও কাশ্মীর।
কাশ্মীর কখনো ভারতের অংশ ছিল না, ভবিষ্যতেও হবেও না
পাকিস্তান জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে জানিয়েছে, কাশ্মীর কখনোই ভারতের অংশ ছিল না এবং ভবিষ্যতেও হবেও না। মঙ্গলবার নিরাপত্তা পরিষদে দেয়া বক্তব্যে পাকিস্তান মিশনের কাউন্সিলর ও রাজনৈতিক সমন্বয়কারী গুল কায়সার সারওয়ানি বলেন, ‘জম্মু ও কাশ্মীর আন্তর্জাতিকভাবে স্বীকৃত একটি বিতর্কিত অঞ্চল, এবং এটি কেবল পাকিস্তানের অবস্থান নয়; এটি জাতিসংঘেরও অবস্থান।’
ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মিরে থানায় বিস্ফোরণে নিহত ৭
ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মিরের একটি থানায় ভয়াবহ বিস্ফোরণে সাতজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ২৭ জন। সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, শনিবার (১৫ নভেম্বর) মধ্যরাতে শ্রীনগরের নোগাম থানায় জব্দকৃত বিস্ফোরকে বিস্ফোরণ ঘটে এ হতাহতের ঘটনা ঘটে।
















