ইকুয়েডরের রাজধানী কিটো ও এর আশপাশের এলাকায় ৫ দশমিক ১ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। এতে কমপক্ষে দুই ব্যক্তি নিহত ও অপর ৮ জন আহত হয়েছেন। দেশটির ইমার্জেন্সি সার্ভিস এ তথ্য জানিয়েছে।
ইকুয়েডর ভূমিকম্পপ্রবণ এলাকা। প্রশান্ত মহাসাগরের ভূমিকম্পপ্রবণ রিং অব ফায়ারে দেশটির অবস্থান।
বিবিসি'র খবরে বলা হয়, ভূমিকম্পের ফলে সেখানকার ভবনগুলো কেঁপে ওঠে। ফলে আতঙ্কিত জনগণ রাস্তায় নেমে আসেন।
সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে কিটোর প্রধান বিমানবন্দরের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়। ভূমিকম্পের ফলে বেশ কয়েকটি স্থানে ভূমিধসের ফলে রাস্তাঘাট বন্ধ হয়ে যায়।
ঢাকা, ১৩ আগস্ট, টাইমনিউজবিডি.কম, টিআই





