পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের পর এবার তার দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) মহাসচিব আসাদ উমরকে গ্রেপ্তার করা হয়েছে।
আজ বুধবার (১০ মে) ইসলামাবাদ হাইকোর্টের প্রাঙ্গণ থেকে জ্যেষ্ঠ এই নেতাকে গ্রেপ্তার করা হয়।
আসাদ উমরকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন অ্যাডভোকেট ফয়সাল চৌধুরী। তিনি জানান, আদালতের মূল প্রবেশদ্বার থেকে আসাদ উমরকে নিয়ে যাওয়া হয়েছে। তবে পিটিআইয়ের মহাসচিবকে কোন মামলায় গ্রেপ্তার করা হয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি।
ইসলামাবাদ পুলিশের অ্যান্টি-টেররিস্ট স্কোয়াড সিনিয়র আসাদ উমরকে গ্রেপ্তারের বিষয়টি স্বীকার করেছেন।
পাকিস্তানের একাধিক সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, ইসলামাবাদ হাইকোর্টে (আইএইচসি) একটি আবেদন দাখিলের প্রস্তুতি নেওয়ার সময় আসাদ উমরকে আইএইচসি বার অ্যাসোসিয়েশনের অফিসের বাইরে থেকে গ্রেপ্তার করা হয়। মূলত গ্রেপ্তার হওয়ার আগে সেখানে তিনি পিটিআই চেয়ারম্যান ইমরান খানের সঙ্গে সাক্ষাতের আবেদন জানাচ্ছিলেন। তাকে গ্রেপ্তারের সময় পিটিআই আইনজীবীরা পুলিশকে বাহিনীকে বাধা দেওয়ার চেষ্টা করে।
এবিএস





