আফগানিস্তানের রাজধানী কাবুলে মার্কিন দূতাবাস ও ইন্টারন্যাশনাল সিকিউরিটি অ্যাসিসটেন্স ফোর্স (আইএসএএফ) এর প্রধান কার্যালয়ের কাছে বোমা বিস্ফোরণ হয়েছে। এতে কমপক্ষে তিন জন নিহত হয়েছেন এবং ১৮ জন আহত হয়েছে।

শনিবার বিকালে এই বোমা বিস্ফোরণ ঘটে বলে জানিয়েছে আফগান জন স্বাস্থ্য মন্ত্রণালয়।

গত কয়েক মাসে কাবুলে অনেকগুলো হামলার ঘটনা ঘটেছে। গত ১০ আগস্ট কাবুল বিমান বন্দরে চারজন এবং আরো কযেকটি আত্মঘাতী হামলায় অসংখ্য মানুষ নিহত হয়েছেন।

জেডআই