ইয়েমেনের উত্তরাঞ্চলে সৌদি বিমান হামলায় এ পর্যন্ত নারী ও শিশুসহ অন্তত ৩০ জন নিহত হয়েছে। স্থানীয় সংবাদ মাধ্যমের বরাত দিয়ে এ তথ্য প্রকাশ করে জনপ্রিয় সংবাদ মাধ্যম আল জাজিরা।

সাবেক হুদি গ্রুপের সদস্য হুসাইন আল বুখাইতি আল জাজিরাকে জানায়, ইয়েমেনে হাজ্জা প্রদেশের হিরান অঞ্চলে বৃহস্পতিবার কমপক্ষে ১৬টি বিমান হামলায় চালায় সৌদি আরব। এতে একই পরিবারের ১০ সদস্য সহ মোট ৩০ জন নিহত হয়েছে।

বুখাইতি আরো জানান, মাঝরাত থেকে তারা হামলা শুরু করে। তাদের প্রধান লক্ষ্য ছিল হুদি নেতা শেখ হামাদি ও তার পরিবার।

হুদি পরিচালিত টেলিভিশন চ্যানেল আল-মাসিরাতে জানায়, হামলায় সাধারণ নাগরিকের পাশাপাশি ১০ জন সেচ্ছাসেবী প্রাথমিক চিকিৎসক মারা যায়।

জেড