নিরাপত্তার কারণে ইসরাইলগামী বিমানের ফ্লাইট আবার বাতিল করেছে মিশর। বিভিন্ন দেশের এয়ারলাইন্সকে ইসরাইলে ফ্লাইট পরিচালনা না করার জন্য হামাসের সামরিক শাখা বৃহস্পতিবার আহ্বান জানানোর পর মিশর এ সিদ্ধান্ত নিয়েছে। তবে কত সময় বা দিনের জন্য কায়রো এ সিদ্ধান্ত নিয়েছে তা পরিষ্কার নয়।

হামাস বলেছিল, তারা বৃহস্পতিবার থেকে ইসরাইলে হামলা জোরদার করবে এবং তেল আবিবের কাছের গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরে রকেট হামলা চালাবে। এ জন্য বিদেশি এয়ারলাইন্সগুলোকে ইসরাইলে ফ্লাইট পাঠাতে নিষেধ করেছে।

এদিকে, ফিলিস্তিনের অন্যতম সামরিক সংগঠন আল-কুদস ব্রিগেড বৃহস্পতিবার গুরিয়ন বিমানবন্দরে রকেট হামলা চালিয়েছে। এ ছাড়া, হামাস রাজধানী তেল আবিব, এশকল ও আশকেলনসহ বিভিন্ন শহরে রকেট হামলা চালিয়েছে। এর মধ্যে আশকেলন শহরে হামাসের রকেট হামলায় একটি বাড়ি ও কয়েকটি গাড়ি ধ্বংস হয়েছে বলে জানা গেছে।

এর আগেও হামাস গুরিয়ন বিমানবন্দরে রকেট হামলা চালিয়েছিল। সে সময় আমেরিকাসহ ইউরোপের বিভিন্ন দেশ ও মিশর সাময়িকভাবে ইসরাইলে বিমানের ফ্লাইট পরিচালনা বন্ধ রেখেছিল। সূত্র: আইআরআইবি

ঢাকা, ২২ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এসএমএ