করাচির দুর্নীতি দমন আদালত পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানির বিরুদ্ধে জামিন-অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। পাকিস্তান পিপলস পার্টি বা পিপিপি’র জ্যোষ্ঠ নেতা ও সাবেক বাণিজ্যমন্ত্রী মখদুম আমিন ফাহিমের বিরুদ্ধেও জামিন-অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আদালত। টিডিএপি’তে প্রায় ৭শ’ কোটি রুপির অর্থ জালিয়াতিতে জড়িত থাকার অভিযোগে ফাহিম ও গিলানির বিরুদ্ধে পাকিস্তানের কেন্দ্রীয় তদন্ত সংস্থা (এফআইএ) এ মামলা করে। [b]ঢাকা,৩০ মে (টাইমনিউজবিডি.কম)// এসআর [/b]