লাইবেরিয়ায় কর্মরত যুক্তরাষ্ট্রের এক ক্যামেরাম্যান মরণঘাতী ভাইরাস ইবোলোয় আক্রান্ত হয়েছেন। তাকে চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রে পাঠানো হচ্ছে। তবে তার নাম জানা যায়নি।
৩৩ বছর বয়সী ফ্রিল্যান্সার ওই সাংবাদিক গত তিন বছর ধরে দেশটিতে বিভিন্ন গণমাধ্যম প্রতিষ্ঠানের হয়ে কাজ করছেন। সম্প্রতি তিনি মার্কিন এনবিসি নিউজের হয়ে কাজ শুরু করেছেন।
তাঁকে গত মঙ্গলবার এনবিসি তাদের পক্ষে কাজ করার জন্য নিয়োগ দেয়। এর একদিন পর অর্থাৎ বুধবার তার শরীরে ইবোলোর উপসর্গ দেখা দেয়। এরপরই স্বাস্থ্য পরীক্ষায় ইবোলোর সংক্রমণে ইতিবাচক ধরা পড়েন তিনি।
এবিসি নিউজের পক্ষ থেকে এক বিবৃতিতে একথা বলা হয়েছে। এ নিয়ে চারজন মার্কিন নাগরিক ইবোলোয় আক্রান্ত হলেন। এর আগে লাইবেরিয়ায় কর্মরত আরো তিনজন স্বাস্থ্যকর্মী ইবোলোয় সংক্রমিত হয়েছেন। তারা বর্তমানে যুক্তরাষ্ট্রে চিকিৎসা নিচ্ছেন এবং সুস্থ হয়ে উঠছেন।
উল্লেখ্য, পশ্চিম আফ্রিকার গিনি, লাইবেরিয়া, সিয়েরা লিওন ও নাইজেরিয়ায় ইবোলোয় আক্রান্ত হয়ে এ পর্যন্ত হুর (বিশ্ব স্বাস্থ্য সংস্থা) হিসাবে ৩,৩৩০ জন প্রাণ হারিয়েছে। সূত্র: বিবিসি।
কেএইচ





