আমেরিকার পেনসিলভানিয়া আণবিক স্থাপনা থেকে ইহুদিবাদী ইসরাইল পরমাণু বোমা বানানোর জন্য উপযুক্ত ইউরেনিয়াম চুরি করেছে। ১৯৭০-এর দশকের মার্কিন গোয়েন্দা কর্মকর্তাদের প্রতিবেদন থেকে এমন তথ্য বের হয়েছে।

এতে বলা হয়েছে- পেনসিলভানিয়ার অ্যাপেলো পরমাণু স্থাপনা থেকে প্রায় ২০০ পাউন্ড বা ৯১ কেজি সমৃদ্ধ ইউরেনিয়াম উধাও হয়েছিল। আর এ ঘটনা ঘটেছে ১৯৬০-এর দশকের মাঝামাঝি সময়ে।

মার্কিন দৈনিক ওয়ালস্ট্রিট জার্নাল বলছে, পরমাণু স্থাপনাটির নাম ছিল নিউক্লিয়ার ম্যাটেরিয়ালস অ্যান্ড ইকুইপমেন্ট কর্পোরেশন।

প্রতিবেদনে বলা হয়েছে- দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানের হিরোশিমায় আমেরিকা যে অ্যাটম বোমার হামলা চালিয়েছিল তার মতোই শক্তিধর কয়েকটি বোমা বানানো যেত হারিয়ে যাওয়া ইউরেনিয়াম দিয়ে। এ নিয়ে ১৯৬০-এর দশকের শেষ দিকে মার্কিন মার্কিন ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন তদন্তও করেছিল।

তদন্তে সেই সময়কার ইসরাইলের প্রেসিডেন্ট জালমান শাপিরো, ইসরাইলের কয়েকজন গোয়েন্দা কর্মকর্তা এবং মার্কিন প্রতিষ্ঠান নিউক্লিয়ার ম্যাটেরিয়ালস অ্যান্ড ইকুইপমেন্ট কর্পোরেশনকে সন্দেহ করা হয়।

ঢাকা,৯ আগস্ট, টাইমনিউজবিডি.কম, টিআই