যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলিনায় তিন মুসলিম শিক্ষার্থীর হত্যাকাণ্ডকে ‘নৃশংস ও ভয়ানক’ উল্লেখ করে এর তীব্র নিন্দা জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট বারাক ওবামা।
শুক্রবার এক বিবৃতিতে ওবামা বলেন, ‘যুক্তরাষ্ট্রে কোনো ব্যক্তিই সে যে ধর্মেরই হোক না কেন- তাদের (মুসলিম ব্যক্তি) মতো এ রকম হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হওয়ায় উচিত নয়।’
এ হত্যাকাণ্ডকে নৃশংস ও ভয়ানক উল্লেখ করে তিনি বলেন, ‘এফবিআই (ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন) বিষয়টি তদন্ত করে দেখছে। আমি ও মিশেল (ওবামা স্ত্রী) হত্যাকাণ্ডের শিকার প্রতিটি মানুষের প্রতি আমাদের শোক ও সমবেদনা জানাচ্ছি।
দিয়া শাদী বারাকাত (২৩), তার নতুন স্ত্রী ইউসুফ মোহাম্মদ (২১) ও তার বোন রাজান মোহাম্মদ আবু-সালহাকে গুলি করে হত্যা করেন তাদের প্রতিবেশী ক্রেইগ স্টেফান হিকস (৪৬)। তারা নর্থ ক্যারোলিনা স্টেট ইউনিভার্সিটির শিক্ষার্থী। এই হত্যাকাণ্ডে ধর্মীয় কোনো বিষয় যুক্ত নয় বলে আগেই জানিয়েছেন ক্রেইগের স্ত্রী।
ওই হত্যাকাণ্ডের প্রতিবাদস্বরূপ তাদের জানাজা প্রেসিডেন্টের বাসভবন হোয়াইট হাউসের সামনে অনুষ্ঠিত হয়। তবে ওবামা নিষ্ঠুর ওই হত্যাকাণ্ডে কোনো মন্তব্য না করায় তীব্র সমালোচনা করেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোগান।
এ প্রসঙ্গে ওবামা বলেন, তাদের শেষকৃত্য (জানাজা) অনুষ্ঠানে বিপুল তরুণ-তরুণীদের উপস্থিতি আমরা দেখেছি। আমরা প্রতিটি আমেরিকান পরিবারের সঙ্গে রয়েছি।
ক্রেইগের বিরুদ্ধে তিনটি আদালতে প্রথম ডিগ্রির হত্যাকাণ্ডের অভিযোগ আনা হয়েছে। তার যাবজ্জীবন সাজা হতে পারে। তথ্যসূত্র : বিবিসি, ডন।
ইআর





