ভারতের ছত্রিশগড় রাজ্যে রাষ্ট্র পরিচালিত একটি স্টিল কারখানায় গ্যাসের বিষক্রিয়ায় অন্তত ৬ জন মারা গেছেন।
বৃহস্পতিবার রাতে কারখানার কাছে একটি পানির পাইপলাইন মেরামতের সময় তা বিস্ফোরিত হলে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে বিবিসি। এতে আরো অন্তত ৩০ জন আহত হয়।
বিবিসি জানায়, এ ঘটনার পর কারখানার আহত শ্রমিকদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এ নিয়ে বৃহস্পতিবার রাতে ও শুক্রবার সকালে সেখানে বিক্ষোভ করেন শ্রমিকরা।
ঢাকা, ১৩ জুন (টাইমনিউজবিডি.কম)//এসএইচ