জাপানের একটি স্টিল কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার সকালে বিকট শব্দে বিস্ফোরণের পর দাউ দাউ করে আগুন ছড়িয়ে পড়ে। খবর বিবিসি'র।
জাপানের কর্মকর্তারা বলেছেন, এ ঘটনায় এখনো কোনো হতাহতের খবর তারা পাননি। এর আগে রাতে বিস্ফোরণ ও আগুন লাগে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটির গুদামে।
জাপানের নিপ্পন স্টিল নামের একটি প্রতিষ্ঠান কাওয়াসাকি শহরের এই কারখানার মালিক। এর পাশে হানেদা বিমানবন্দর অবস্থিত। বিমানবন্দর থেকে আগুনের কুণ্ডলী দেখা গেছে। লোকজন ছবি তুলে সামাজিক যোগাযোগের মাধ্যমে পোস্ট দিয়েছে।
জাপানের সম্প্রচারমাধ্যম এনএইচকে জানিয়েছে, অগ্নিকাণ্ডে বিমানবন্দর থেকে ফ্লাইট পরিচালনায় কোনো সমস্যা হবে না।
এআর





