সোমবার সোমালিয়ার রাজধানী মোগাদিসুতে আফ্রিকান শান্তিরক্ষী মিশন সদর দফতর ও পিস হোটেলে বিস্ফোরণের ঘটনা ঘটেছে।  ঘটনায় অন্তত তিনজন নিহত হয়েছে। সিসিটিভি নিউজ আফ্রিকার প্রতিনিধি আব্দুলাজিজ বিলো আলি জানান, মোগাদিসু আন্তর্জাতিক বিমান বন্দরের কাছে পরপর দুটি বিস্ফোরণ ঘটানো হয় বলে তথ্য প্রদান করেছেন।
 
তিনি জানান, প্রথমে শান্তিরক্ষী মিশন সদরের বাইরের একটি তল্লাশি চৌকিতে একটি গাড়িবোমার বিস্ফোরণ ঘটানো হয়। এর কিছুক্ষণ পরে  মাত্র ১০০ মিটারেরও কম দূরত্বে অবস্থিত পিস হোটেলের বাইরে বিস্ফোরণ ঘটে।

আফ্রিকান শান্তিরক্ষী মিশন সদর দফতরের বাইরে আত্মঘাতী গাড়ি বোমা বিস্ফোরণের ঘটনায় অন্তত তিনজন মারা যায় বলে জানায় রয়টার্স ।

তবে এখন পর্যন্ত কেউ এ হামলার দায় স্বীকার করেনি। ধারণা করা হচ্ছে পশ্চিমা সমর্থনপুষ্ট সরকারকে হটাতে দেশটিতে সক্রিয় ইসলামপন্থী সশস্ত্র দল আল শাবাব অতীতে এ ধরনের একাধিক হামলা চালিয়েছিল।

স্থানীয় পুলিশ কর্মকর্তা মোহাম্মেদ আহমেদ রয়টার্সকে জানায়, যতদূর জানা গেছে তিনজন নিরাপত্তা কর্মী নিহত হয়েছেন। আমাদের বিশ্বাস আল শাবাব এ হামলার নেপথ্যে রয়েছে তিনি ধারণা করছেন।
 
নাজিব