আফগানিস্তানের পূর্বাঞ্চলে এক আত্মঘাতী গাড়িবোমা হামলায় নিহত হয়েছেন অন্তত ৫০ জন। মঙ্গলবার পূর্বাঞ্চলীয় পাকতিয়া প্রদেশের ওরগুন জেলার একটি ব্যস্ত বাজারে এ হামলা চালানো হয়। হামলায় আরও অন্তত ৩০ জন আহত হয়েছেন। খবর বিবিসি'র।

হামলার সময় বাজারে মানুষের অনেক ভিড় থাকায় এত হতাহতের ঘটনা ঘটে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। হতাহতদের বেশিরভাগই দোকানদার ও বেসামরিক নাগরিক বলে জানা গেছে।

পাকতিয়া প্রদেশটি পাকিস্তানের গোলযোগপূর্ণ উত্তর-পশ্চিমাঞ্চলীয় সীমান্ত বরাবর অবস্থিত। এখন পর্যন্ত কোনো পক্ষ হামলার দায় স্বীকার করেনি। ওরগুন জেলায় সশস্ত্র গোষ্ঠীগুলোর তৎপরতা কম হলেও সম্প্রতি এই এলাকায় হাক্কানি যোদ্ধা গোষ্ঠীর যোদ্ধাদের অনুপ্রবেশ ঘটেছে বলে জানা গেছে। তারাই এ হামলা চালিয়েছে কি না তা অবশ্য জানা যায়নি। সূত্র: বিবিসি

ঢাকা, ১৫ জুলাই (টাইমনিউজবিডি.কম) এমএ