লিবিয়ার বেনগাজিতে গাড়ি বোমা বিস্ফোরণে স্থানীয় এক রাজনীতিবিদসহ অন্তত পাঁচজন নিহত এবং বেশকয়েকজন আহত হয়েছেন। শনিবার মধ্যরাতে বেনগাজির আল-কেশ শহরে একটি ক্যাফের কাছে এ ঘটনা ঘটে। এটি আত্মঘাতী বোমা হামলা কিনা তা প্রাথমিকভাবে জানা যায়নি। রবিবার স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো।

স্থানীয় কর্তৃপক্ষ জানায়, নিহত রাজনীতিবিদের নাম মোহাম্মদ বৌগাগাস। তিনি ঘটনাস্থলের পাশে একটি ক্যাফেতে বসে ছিলেন। এ সময় সেখানে গাড়ির বিস্ফোরণ ঘটলে এ হতাহতের ঘটনা ঘটে। এছাড়া এ ঘটনায় আহত হয়ে স্থানীয় হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন আরও ১০ জন। তাদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক।

জেড