যুক্তরাষ্ট্রের চালকবিহীন ড্রোন বিমানের হামলায় তেহরিক-ই-তালেবান পাকিস্তানের (টিটিপি) অন্তত ২০ সদস্য নিহত হয়েছেন। এর মধ্যে টিটিপি প্রধান মোল্লা ফজলুল্লাহের ছেলেও রয়েছেন।
টিটিপির পক্ষ থেকে এ খবরের সত্যতা স্বীকার করে জানানো হয়েছে, আফগানিস্তানের কুনারে মার্কিন ড্রোন হামলায় মোল্লা ফজলুল্লাহের ছেলে নিহত হয়েছেন।
তালেবানের দাবি, আফগানিস্তানের গোয়েন্দারা যুক্তরাষ্ট্রকে টিটিপি সদস্যদের উপস্থিতির কথা জানিয়েছিল। এর পর তাদের অবস্থান লক্ষ্য করে যুক্তরাষ্ট্র ড্রোন হামলা চালায়।
গত ফেব্রুয়ারিতে মার্কিন ড্রোন হামলায় টিটিপির উপপ্রধান খালেদ মেহসুদ নিহত হন। এর পর টিটিপিপ্রধানের ছেলেসহ আরও ২০ জন ড্রোন হামলায় নিহত হলেন।
জেড





