আমেরিকার জাতীয় নিরাপত্তা সংক্রান্ত সম্প্রতি প্রকাশিত এক প্রতিবেদনে ইসরাইলকে দেশটির সবচেয়ে বড় গোয়েন্দা হুমকি হিসেবে বলা হয়েছে। ২০০৭ সালে আমেরিকার জাতীয় নিরাপত্তা সংস্থার (National Security Agency-NSA) রিপোর্টে এমন তথ্য দেয়া হয়েছে বলে ওই প্রতিবেদনে উল্লেক করা হয়। 

গত সোমবার প্রকাশিত এই প্রতিবেদনে বলা হয়, আমেরিকার নিরাপত্তা সংস্থা এনএসএ’র রিপোর্টটি দেশটির সাবেক গোয়েন্দা কর্মকর্তা এডওয়ার্ড স্নোডেনের মাধ্যমে ফাঁস হয়। ওই রিপোর্টে ইসরাইলের পর উত্তর কোরিয়া, কিউবা এবং ভারতকে আমেরিকার অর্থনৈতিক অবকাঠামো ও ব্যাংকিং খাতের জন্য সবচেয়ে বড় হুমকি হিসেবে উল্লেখ করা হয়েছে।

আমেরিকার সুপরিচিত সাংবাদিক গ্লেন গ্রিনওয়াল্ডের তত্ত্বাবধানে পরিচালিত অনলাইনভিত্তিক ম্যাগাজিন ‘দি ইন্টারসেপ্ট’ স্নোডেন কর্তৃক ফাঁস হওয়া ওই প্রতিবেদনটি প্রকাশ করে।

প্রতিবেদনে বলা হয়, আমেরিকার জাতীয় নিরাপত্তা সংস্থা-এনএসএ’র ২০০৭ সালের স্ট্র্যাটেজিক মিশন লিস্টে ইসরাইলকে আমেরিকার জন্য সবচেয়ে বড় গোয়েন্দা হুমকি হিসেবে চিহ্নিত করা হয়েছে।

এনএসএ’র প্রতিবেদনে বেশ কয়েকটি ক্ষেত্র উল্লেখ করে বলা হয়, ইসরাইলের গোয়েন্দা সংস্থাগুলো আমেরিকার নিরাপত্তার পথে সবচেয়ে বড় হুমকি।

প্রতিবেদনে ইসরাইলের গণবিধ্বংসী অস্ত্র নির্মানকে মারাত্মক হুমকিমূলক তৎপরতা হিসেবে উল্লেখ করে বলা হয়, ইসরাইলের ব্যালাস্টিক এবং পারমানবিক বোমা বহনে সক্ষম ক্রুজ মিসাইল এই হুমকিকে বহুগুনে বাড়িয়ে দিয়েছে।

প্রতিবেদনের এক অংশে বলা হয়, আমেরিকার সরকারী, সামরিক, বিজ্ঞান ও প্রযুক্তি এবং গোয়েন্দা বিভাগ সম্পর্কে নানা গোপন তথ্য সংগ্রহ করে ওইসব সংস্থাকে পরবর্তীতে ব্ল্যাকমেইল করার ক্ষেত্রে তেলআবিবের অবস্থান সবসময় সবার ওপরে।

এর আগে গত রোববার আমেরিকার অত্যন্ত পরিচিত সুশীল সমাজের প্রতিনিধি ও ধারা ভাষ্যকর মার্ক গ্লেন প্রেস টিভিকে দেয়া এক সাক্ষাতকারে ইসরাইলকে আমেরিকার ‘সবচেয়ে ধ্বংসাত্মক শত্রু (most dangerous enemy) ’ হিসেবে আখ্যায়িত করেছেন।

ওই সাক্ষাতকারে গ্লেন বলেন, আমেরিকার গুরুত্বপূর্ণ কর্মকর্তাদের ওপর গোয়েন্দাগিরি করে তাদের বিভিন্ন দুর্বলতার তথ্য সংগ্রহ করে ইসরাইল। অতপর, ব্ল্যাকমেইল করে তেলআবিবের সব অপকর্ম ও আগ্রাসনের পক্ষে কাজ করতে ওইসব কর্মকর্তাদের ইসরাইল বাধ্য করে।

আমেরিকার সুপরিচিত লেখক এবং ক্রিসেন্ট ও ক্রোস সলিডারিটি মুভমেন্টের সহ-প্রতিষ্ঠাতা মার্ক গ্লেন আরও বলেন, ইসরাইলি গোয়েন্দারা আমাদের নির্বাচিত প্রতিনিধিদের ব্ল্যাকমেইল করার জন্য তাদের বিরুদ্ধে সেইসব তথ্য ব্যবহার করে যা তাদের জন্য বিব্রতকর এবং লজ্জাজনক।

গ্লেন এমনও বলেন যে, অনেক আমেরিকান তার দেশকে একটি স্বাধীন ও সার্বভৌম দেশ হিসেবে মনে করলেও বাস্তবে কিন্তু তা নয়। কারণ আমাদের বেশিরভাগ রাজনীতিকই ইসরাইলের কাছে নতজানু হয়ে আছে, কারণ তারা ভয় পায় তাদের যেসব দুর্বলতামূলক তথ্য ইহুদি গোয়েন্দারা সংগ্রহ করেছে তা জনসম্মুখে প্রকাশ করে দিতে পারে মানবতার শত্রু ওই যায়নবাদী ইসরাইল।

ঢাকা, ৭ আগস্ট, টাইমনিউজবিডি.কম, কেবি