পাকিস্তানে গির্জায় আত্মঘাতি হামলায় এ পর্যন্ত ৯ জন নিহত হয়েছে। এতে আহত হয়েছে অর্ধশতাধিকের ওপরে। হতাহতের সংখা আরও বাড়তে পারে বলে জানায় স্থানীয় সাংবাদ মাধ্যম।

দুই আত্মঘাতি হামলাকারীর দ্বারা সংগঠিত এই হামলার অবশেষে দায় স্বীকার করেছে আইএস। গতকাল আইএসএর ওয়েব পোর্টাল আমাক নিউজ এজন্সিতে এই দায় স্বীকার করে তারা।

আহতদের মধ্যে ৭ জনের অবস্থা গুরুতর বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষের মুখপাত্র ওয়াসিম বেগ। তিনি আরও বলেন আহতদের মধ্যে পাঁচজন মহিলা ও দুই জন শিশু রয়েছে।

আকিল আনজুম, যে ঘটনাস্থলে ডান হাতে বুলেটের আঘাতে আহত হয়। তিনি জানান , 'হঠাৎ করে গির্জার সামনে বড় ধরনের বিস্ফোরণের শব্দ শুনতে পাই। তারপরেই অতর্কিত গুলি চালানো শুরু হয়। '

এই ঘটনায় পাকিস্তানে খ্রিস্টানদের গির্জাগুলোতে রেড এলার্ট জারি করা হয়েছে। কারণ প্রায়ই দেখা যায় খ্রিস্টানদের গির্জাগুলো আইএসদের প্রধান লক্ষ্য হয়ে থাকে।

ঘটনার শুরুতে দুই আইএস সদস্য গেট দিয়ে প্রবেশ করতে চাইলে নিরাপত্তাকর্মীরা বাধা দেয়। এক পর্যায়ে তারা ভিতরে ঢুকতে না পেরে এক নিরাপত্তাকর্মীকে গুলি করে।

তারপর বিস্ফোরণ ঘটায়। ঘটনাস্থলে একজন বিস্ফোরণে এবং আরেকজন নিরাপত্তাকর্মীদের গুলিতে নিহত হয় বলে জানায় স্থানীয় সংবাদ মাধ্যম। এই জন্য নিরাপত্তাকর্মীদের প্রশংসা করেন বেলুচিস্তান পুলিশ প্রধান মুয়াজ্জেম আনসারি।

এর আগে পাকিস্তানে দুইবার গির্জায় হামলা হয়। ২০১৩ সালে প্রথম হামলায় প্রায় ৮৫ জন লোক মারা যায়। তারপর ২০১৫ সালে দুই গির্জায় হামলা চালায় জঙ্গি গোষ্ঠি। যে হামলায় প্রায় ১৫ জন নিহত হয়।

জেড