ইন্দোনেশিয়ার কিপাতুজাহ্র কাছে শনিবার ভোরে শক্তিশালী ভূমিকম্পে দু'জন নিহত হয়েছেন। ঘটনাস্থলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তবে সুনামির কোনো সতর্কতা জারি করা হয়নি। টেলিগ্রাফ এ খবর জানিয়েছে।

ভূমিকম্পের মাত্রা ছয় দশমিক পাঁচ বলে জানিয়েছে মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা।

ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ৯১ দশমিক ৮৬ কিলোমিটার গভীরে ৭ দশমিক ৭৩৪৩ ডিগ্রী দক্ষিণ অক্ষাংশ থেকে ১০৮ দশমিক ০২৩ ডিগ্রী পূর্ব দ্রাঘিমাংশে।

এমআর