রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ক্রিমিয়াকে একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছেন। সোমবার শেষবেলায় এক ডিক্রি জারি করে প্রেসিডেন্ট পুতিন এ স্বীকৃতি দেন। খবর, বিবিসি'র।
তার এ ঘোষণা সোমবার মস্কোর স্থানীয় সময় রাত সাড়ে ১০টায় জারি করার সঙ্গে সঙ্গে কার্যকর করা হয়েছে। রোববার ইউক্রেনের স্বায়ত্বশাসিত প্রজাতন্ত্র ক্রিমিয়ার জনগণ ইউক্রেন থেকে আলাদা হয়ে রাশিয়ায় যোগ দেয়ার পক্ষে হ্যা ভোট দেয়ার পর পুতিন এ ডিক্রি জারি করলেন। ক্রেমলিনের ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, প্রেসিডেন্ট পুতিন ক্রিমিয়ার জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতি সম্মান দেখিয়ে প্রজাতন্ত্রটিকে স্বাধীন দেশের মর্যাদা দিয়েছেন।
গণভোটে ৯৭% মানুষ রাশিয়ায় যোগ দেয়ার পক্ষে ভোট দেয়ার পর সোমবার বিকেলে ক্রিমিয়ার আঞ্চলিক পার্লামেন্ট ওই প্রজাতন্ত্রের একতরফা স্বাধীনতা ঘোষণা করে।
ক্রিমিয়ার গণভোট নিয়ে শীতল যুদ্ধের পর প্রাচ্য ও পাশ্চাত্যের মধ্যে টানাপড়েন সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। সোমবার ক্রিমিয়ার পার্লামেন্ট স্বাধীনতার ঘোষণা দেয়ার পরপরই ইইউ’র পররাষ্ট্রমন্ত্রীরা ব্রাসেলসে এক বৈঠকে বসে রাশিয়ার শীর্ষস্থানীয় অন্তত ২১ জন কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেন।
[b]ঢাকা, ১৮মার্চ (টাইমনিউজবিডিডটকম) // টিআই[/b]
ক্রিমিয়াকে স্বাধীন রাষ্ট্রের মর্যাদা দিলো রাশিয়া
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ক্রিমিয়াকে একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছেন। সোমবার শেষবেলায় এক ডিক্রি জারি করে প্রেসিডেন্ট পুতিন
শান্তি আলোচনা হলেও ইউক্রেনে হামলা চলবে : রাশিয়া
ইউক্রেন যুদ্ধ নিয়ে যুক্তরাষ্ট্র, রাশিয়া ও ইউক্রেনের মধ্যে ত্রিপক্ষীয় আলোচনা পুনরায় শুরু হলেও সামরিক অভিযান বন্ধ বা সীমিত করা হবে না বলে জানিয়েছে রাশিয়া। সোমবার (২৬ অক্টোবর) মস্কোয় এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ। খবর আনাদোলু এজেন্সির।
রাশিয়ার হয়ে যুদ্ধে গিয়ে প্রাণ গেল কুমিল্লার সাগরের
রাশিয়া-ইউক্রেন যুদ্ধে রুশ সেনাবাহিনীতে যোগ দিয়ে প্রাণ হারিয়েছেন কুমিল্লার চান্দিনার মো. সাগর (২৪) নামে এক বাংলাদেশি যুবক। যুদ্ধে অংশ নিলে ৩০ লাখ টাকা পাওয়া যাবে—এমন প্রলোভনে পড়ে তিনি রুশ সেনাবাহিনীতে যোগ দিয়েছিলেন বলে জানিয়েছে তাঁর পরিবার। চলতি বছরের মে মাসে যুদ্ধে যোগ দেওয়ার পর থেকে পরিবারের সঙ্গে তাঁর আর কোনো যোগাযোগ ছিল না।
এবার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল রাশিয়া
রাশিয়ার কামচাতকা উপদ্বীপে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৭।
চাকরির প্রলোভনে রাশিয়ায়, যুদ্ধে প্রাণ গেল ২০ বাংলাদেশির
নির্মাণপ্রতিষ্ঠানে চাকরির প্রলোভন দেখিয়ে ৩০ বাংলাদেশিকে রাশিয়ায় পাঠানোর পর দেশটির সেনাবাহিনীর হাতে তুলে দেওয়ার অভিযোগ উঠেছে তিন প্রতিষ্ঠানের বিরুদ্ধে। তাঁদের মধ্যে ড্রোন হামলায় অন্তত ২০ জনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে নিশ্চিত হয়েছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। এ ঘটনায় মানব পাচার চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।
রাশিয়ায় গুপ্তচরবৃত্তির অভিযোগে জাপানি সাংবাদিক আটক
রাশিয়ার বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগে জাপানের এক সাংবাদিককে গ্রেপ্তারের কথা জানিয়েছে মস্কো। দেশটির পূর্বাঞ্চলীয় সাখালিন দ্বীপ থেকে তাঁকে আটক করা হয়েছে বলে মঙ্গলবার রুশ কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়।
















