অনশন করা ফিলিস্তিনী বন্দীকে মুক্তি দিতে বাধ্য হয়েছে ইসরায়েল। তার স্বাস্থ্যের অবনতির রিপোর্ট পাওয়ার পর তাকে আটক রাখার আদেশ স্থগিত করেছে ইসরায়েলের সুপ্রিম কোর্ট।
অবৈধভাবে আটকে রাখার প্রতিবাদে মোহাম্মদ আল্লান নামে এক ফিলিস্তিনি টানা ৬৫ দিন অনশন করেন। অবশেষে বুধবার তার মুক্তি আদেশ দিলে ব্রাজিলিয়া হাসপাতালে তিনি অনশন ভঙ্গ করেন।
দিনভর শুনানি শেষে সুপ্রিম কোর্ট বলেছে, আল্লান হাসপাতালে থাকবে। সেখানে তাকে হাতকড়া মুক্ত করে দিতে হবে এবং পরিবারের সদস্যরা তার সঙ্গে সাক্ষাৎ করতে পারবেন। আদালতকে ডাক্তাররা জানিয়েছে যে আল্লান মস্তিষ্কে মারাত্মক সমস্যায় ভুগছেন।
সুপ্রিম কোর্টের মুখপাত্র আয়েলাট ফিলো আল জাজিরাকে বলেছেন, যদি আল্লানের অবস্থার উন্নতি না হয়, তাহলে তাকে প্রশাসনিক আটক রাখা থেকে স্থায়ীভাবে মুক্তি দেয়া হবে।
ব্রাজিলিয়া মেডিকেল সেন্টারের পরিচালক জানিয়েছেন, ভিটামিনের অভাবে আল্লান মস্তিষ্ক সমস্যায় ভুগছেন। এটা স্পষ্ট নয় যে, তার এই সমস্যা দূর হবে কিনা।
ফিলিস্তিনের ইসলামিক জিহাদ নামক একটি সংগঠনের সঙ্গে আল্লানের সম্পর্ক আছে - এমন অভিযোগে তাকে আটক করা হয়। কিন্তু তিনি সম্পর্ক থাকার কথা অস্বীকার করেন এবং বিনা বিচারে আটক রাখার প্রতিবাদে অনশন শুরু করেন।
প্রশাসনিক আটক রাখার বিধান অনুসারে সন্দেহভাজন কাউকে মাসের পর মাস কোনো অভিযোগ ছাড়াই আটক রাখে ইসরায়েল। আক্রমণ প্রতিহত করতে ইহুদি রাষ্ট্রটি দীর্ঘ দিন ধরে এই ঘৃণ্য পন্থা অবলম্বন করে আসছে।
মানবাধিকার সংগঠনগুলো বলেছে, এই পদক্ষেপ যথাযথ পদ্ধতিকে নসাৎ করছে এবং এটার বাজে ব্যবহার হচ্ছে।
জেডআই





