মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামার দুই মেয়ে মালিয়া ও শাসাকে বহনকারী গাড়ি অনুসরণের অভিযোগে এক ব্যক্তি আটক করেছে নিরাপত্তা বাহিনী। মঙ্গলবারের এই ঘটনাকে কেন্দ্র করে হোয়াইট হাউসে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে তোলপাড় শুরু হয়েছে।
হোয়াইট হাউজের সংরক্ষিত এলাকায় প্রবেশের অভিযোগে ম্যাথু ইভান গোল্ডস্টেইন (৫৫) নামের গাড়িচালককে গ্রেফতার করেছে সিক্রেট সার্ভিসের সদস্যরা। গাড়িটির চালক ওবামার দুই মেয়ে মালিয়া ও শাসার স্কুল থেকে ফেরার পথে তাদের বহনকারী গাড়িকে অনুসরণ করছিল বলে ধারণা করা হচ্ছে।
হোয়াইট হাউস থেকে ২০০ মিটার দূরে সংরক্ষিত এলাকায় ওই গাড়িটি প্রবেশ করে। তাৎক্ষণিকভাবে সিক্রেট সার্ভিসের পোশাকধারী কর্মকর্তারা গাড়িটি থামায় এবং গাড়ির চালককে গ্রেফতার করে গাড়িটিতে তল্লাশি চালায়।
তবে, এ বিষয়ে কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে হোয়াইট হাউস। সূত্র: এএফপি
ঢাকা, ৭ মে (টাইমনিউজবিডি) //জেডআই