আমেরিকা ইউক্রেনের সেনাবাহিনীকে মারণাস্ত্র সরবরাহের কথা ভাবছে। ইউক্রেন সংকটকে কেন্দ্র করে যখন রাশিয়ার সঙ্গে আমেরিকার টানাপোড়েন তুঙ্গে রয়েছে তখন এ ভাবনা করা হচ্ছে বলে জানিয়েছে মার্কিন দৈনিক নিউ ইয়র্ক টাইমস।
খবরে বলা হয়েছে, ইউক্রেনে অস্ত্র পাঠানোর বিষয় আলোচনার জন্য মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি এবং মার্কিন সেনা প্রধান মার্টিন ডেম্পসে প্রস্তত রয়েছেন। ইউক্রেনকে মারণাস্ত্র সহায়তা দেয়ার বিষয়টি সমর্থন করেছেন ন্যাটোর সামরিক কমান্ডার জেনারেল ফিলিপ ব্রিডলাভ।
এদিকে, মার্কিন সাবেক আট শীর্ষস্থানীয় কর্মকর্তার আজ(সোমবার) একটি স্বতন্ত্র প্রতিবেদন দেয়ার কথা রয়েছে। ইউক্রেনকে ৩০০ কোটি ডলারের অস্ত্র দেয়ার আহ্বান জানানো হবে এ প্রতিবেদনে।
এ সব অস্ত্র সহায়তার মধ্যে সাঁজোয়া বহর বিধ্বংসী ক্ষেপণাস্ত্র এবং নজরদারির ড্রোন রয়েছে বলে খবরে উল্লেখ করা হয়েছে।
জন কেরি বৃহস্পতিবার কিয়েভ সফরে যাবেন এবং তখন এ পরিকল্পনার বিষয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট পেত্রো পোরোশেঙ্কো সঙ্গে আলোচনা হবে।
এসএইচ





