পাকিস্তানের উপজাতি অধ্যুষিত উত্তর ওয়াজিরিস্তানে স্থানীয় ও বিদেশী জঙ্গি সংগঠনগুলোর বিরুদ্ধে গত দুই দিন সেনা অভিযান পরিচালিত হয়েছে। এতে কমপক্ষে ১৭৭ জঙ্গি নিহত হয়েছে।
জঙ্গিদের প্রধান ৬টিরও বেশি আস্তানা সম্পূর্ণ ধ্বংস করে দেয়া হয়েছে। সেনা অভিযানে বহু জঙ্গি আহত হলে, সে সংখ্যা সুনির্দিষ্টভাবে জানা যায়নি। নিহতের সংখ্যা আরও বেশি হতে পারে। এ খবর দিয়েছে বার্তা সংস্থা আইএএনএস।
পাকিস্তান সেনাবাহিনীর এক মুখপাত্র বিবৃতিতে জানিয়েছেন, উত্তর ওয়াজিরিস্তানে পরিকল্পনামাফিক অভিযান পরিচালিত হচ্ছে। এতে বলা হয়, বেসামরিক নাগরিক অধ্যুষিত কোন অঞ্চলে এখন পর্যন্ত অভিযান শুরু হয়নি।
ঢাকা, ১৭ জুন (টাইমনিউজবিডি.কম)// এসএইচ