তিনদিনের বাংলাদেশ সফরে আসছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ইয়াং ঝেইছি। আগামী ২৭ ডিসেম্বর (শনিবার) থেকে ২৯ ডিসেম্বর (সোমবার) পর্যন্ত তিনি ঢাকায় অবস্থান করবেন।
পররাষ্ট্র মন্ত্রনালয় থেকে পাঠানো এক প্রেস রিলিজে এ তথ্য জানানো হয়েছে।
শনিবার সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌছবেন ওয়াং ঝি। তিন দিনের সফরে পররাষ্ট্রমন্ত্রীসহ বেশ কয়েকজন সরকারী কর্মকর্তা ও বিরোধী জোটের শীর্ষ নেতাদের সাথে বৈঠকের কথা রয়েছে চীনা পররাষ্ট্রমন্ত্রীর।
পররাষ্ট্র মন্ত্রনালয়ের সূত্র জানিয়েছে, ২৮ ডিসেম্বর (রোববার) সকাল ১০টায় পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলীর সাথে বৈঠক করবেন চীনা পররাষ্ট্রমন্ত্রী। এ সময় দুই দেশের স্বার্থ-সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনার কথা রয়েছে।
২৯ ডিসেম্বর (সোমবার) বিকেল সোয়া দুইটায় চীনের পররাষ্ট্র মন্ত্রীর ঢাকা ত্যাগের কথা রয়েছে।
কেবি





