দুবাইয়ে একটি বহুতল আবাসিক ভবনে শনিবার প্রথম প্রহরে অগ্নিকাণ্ড হয়েছে। টর্চ নামের এই ভবন ১ হাজার ১০৫ ফুট উঁচু। এটি বিশ্বের অন্যতম উঁচু আবাসিক ভবন।

দুবাইয়ের মারিনা জেলায় অবস্থিত টর্চ ভবন অনেক উঁচু হওয়ায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ভবন থেকে ভষ্ম এসে পড়ছে আশপাশের ভবনে।

দুবাই প্রশাসনের পক্ষ থেকে কিছু সময় পরে জানানো হয়, আগুন নিয়ন্ত্রণে এসে গেছে। এই অগ্নিকাণ্ডে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। আগুন লাগার পর ভবন থেকে সবাইকে বের করে নেওয়া হয়।
তবে কী কারণে আগুন লেগেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। সূত্র: বিবিসি

ইআর