তুরস্কের সংসদ সদস্যদের সংখ্যাগরিষ্ঠদের ভোটে ইসলামপন্থী একে পার্টির ইসমেট ইলমাজকে সংসদের স্পিকার হিসেবে নির্বাচন করেছে। তিনি তার দলের ২৫৮ ভোটের সব ভোট পেয়েছেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ডেনিজ বাইকাল ১৮২ ভোট পেয়েছেন। বাইকাল এইচডিপি পার্টির আনুমানিক ৫৩টি ভোট পেয়েছেন। সেই সঙ্গে তার দল থেকে ১২৮-১২৯টি ভোট পেয়েছেন।

নিজেদের প্রার্থীর পক্ষে ভোট দিলেও এমএইচপি দলের ৭৮টি ভোটই ব্যর্থ হয়েছে।

জেডআই