ভারত সরকারের কিছু নীতির বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে দেশটির শ্রমিকেরা আজ দেশব্যাপী ২৪ ঘন্টার ধর্মঘট পালন করছে।

শ্রমিক সংগঠনগুলো বলছে, নরেন্দ্র মোদীর নেতৃত্বে বিজেপি সরকার যেসব আইন ও নীতি প্রবর্তন করেছে তা শ্রমিকদের কাজ-চাকরি ঝুঁকিতে ফেলবে ও সাধারণ মানুষের জীবন যাপনে নেতিবাচক প্রভাব ফেলবে।

সংগঠনগুলো সরকারের শ্রমনীতি পরিবর্তনের দাবী জানাচ্ছে। এই ধর্মঘটে সাড়া দিয়েছেন ব্যাংকের কর্মকর্তারাও।

শ্রমিকদের ডাকা দিনব্যাপী এই ধর্মঘটে কিছু ব্যাংক তাদের কাজকর্ম বন্ধ রেখেছে, জনযোগাযোগ ব্যবস্থা ও ব্যাহত হচ্ছে।

বিভিন্ন সূত্রে জানা যাচ্ছে দিনব্যাপী ধর্মঘটে প্রায় ১৫ কোটি ভারতীয় অংশ নিচ্ছে বলে ধারণা করা হচ্ছে।

বিভিন্ন ব্যাংক,ম্যানুফ্যাকচারিং ও কনস্ট্রাকশান কোম্পানি এবং কয়লা শোধনাগার ইন্ডাস্ট্রির কর্মকর্তারা এই ধর্মঘটে ব্যাপক সাড়া দিয়েছেন বলে জানা যাচ্ছে।

এমএ