বাল্টিক সাগরে আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজের পাশ দিয়ে রাশিয়ার যুদ্ধবিমান উড়ে যাওয়ার সময় কোন আইন ভঙ্গ করেনি বরে দাবি করেছে রাশিয়া।
কিন্তু যুক্তরাষ্ট্র দাবি করে, সোমবার তাদের যুদ্ধজাহাজ ইউএসএস ডোনাল্ড কুকের খুব কাছ দিয়ে রুশ যুদ্ধবিমান উড়ে গেছে, যা তারা করতে পারে না।
রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় বৃহস্পতিবার দাবি করেছে, মার্কিন যুদ্ধজাহাজ ইউএসএস ডোনাল্ড কুক পর্যবেক্ষণের পরপরই তাদের সু-২৪ যুদ্ধবিমান গতি পবির্তন করে। এতে যুদ্ধজাহাজের নিরাপত্তা বিঘ্নিত হয়নি। তা ছাড়া যুদ্ধজাহাজটি রাশিয়ার একটি বিমানঘাঁটির কাছ দিয়ে যাচ্ছিল।
যুদ্ধজাহাজের পাশ দিয়ে রুশ যুদ্ধবিমান উড়ে যাওয়ার কঠোর সমালোচনা করে মার্কিন কর্মকর্তারা বলেছেন, সাম্প্রতিক ইতিহাসে সবচেয়ে বড় আগ্রাসী কাজ এটি।
পরপর কয়েক বার যুদ্ধজাহাজের পাশ দিয়ে রাশিয়ার দুটি যুদ্ধবিমান উড়ে গেছে। যুদ্ধজাহাজের ৯ মিটার দূর দিয়ে উড়ে গেছে যুদ্ধবিমান। তবে যুদ্ধজাহাজে কোনো অস্ত্র দেখা যায়নি এবং মার্কিন যুদ্ধজাহাজ থেকে তাদের বিরুদ্ধে কোনো অ্যাকশনে যাওয়া হয়নি।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, মার্কিন যুদ্ধজাহাজ চিহ্নিত করার পর নিরাপত্তার জন্য পাইলট বিমানটিকে সম্পূর্ণ ঘুরিয়ে নেন। তবে ডোনাল্ড কুকের কমান্ডার বিমান ওড়ার ঘটনাকে কৃত্রিম যুদ্ধেরসঙ্গে তুলনা করেছেন।
এমআইএস।





