সিরিয়ার সেনাবাহিনীর এক অতর্কিত আক্রমণে অন্তত ১৭৫ জন বিদ্রোহী নিহত হয়েছে। বুধবার রাজধানী দামেস্কের কাছে এ অভিযান চালানো হয়। নিহতরা জয়েস আল ইসলাম এবং আন-নুসরা ফ্রন্টের সদস্য।
সিরিয়ার সরকারি টেলিভিশন জানিয়েছে, পূর্বাঞ্চলীয় ঘউতা অঞ্চলের কাছে অবস্থিত ওতাইবে গ্রামে সেনাবাহিনীর অতর্কিত হামলায় এ সব বিদ্রোহী নিহত হয়। তাদের বেশিরভাগই সৌদি আরব, কাতার এবং চেচনিয়ার নাগরিক।
গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে সিরিয়ার সেনাবাহিনী এ অভিযান চালায়। অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবরুদ উদ্ধার হয়েছে।
সিরিয়ার সেনাবাহিনী বলেছে, বুধবার সকালের দিকে এ সব বিদ্রোহী জর্দান সীমান্ত দিয়ে সিরিয়ায় ঢুকেছিল। গত কয়েক মাসে সেনাবাহিনী একই গ্রামে এ জাতীয় আরো কয়েক দফা অভিযান চালিয়েছে। সূত্র: বিবিসি
[b]ঢাকা, ২৭ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম)// টিআই[/b]
আন্তর্জাতিক
সিরিয়ায় সেনা অভিযানে ১৭৫ বিদ্রোহী নিহত
সিরিয়ার সেনাবাহিনীর এক অতর্কিত আক্রমণে অন্তত ১৭৫ জন বিদ্রোহী নিহত হয়েছে। বুধবার রাজধানী দামেস্কের কাছে এ অভিযান চালানো হয়। নিহতরা জয়েস আল





