'শার্লি হেবদো' পত্রিকায় হযরত মুহাম্মদ (স.)-এর বিতর্কিত কার্টুন প্রকাশের প্রতিবাদে পাকিস্তানে ব্যাপক বিক্ষোভ করেছে ধর্মপ্রাণ মুসলিমরা। শুক্রবার করাচিতে ফরাসি কনস্যুলেটের বাইরে বিক্ষোভ মিছিল করেন তারা।

তবে এ সময় পুলিশ মুসলমানদের উপর জলকামান নিক্ষেপ করে, টিয়ার টিয়ার গ্যাস ছোঁড়ে ও আকাশে ফাঁকা গুলি ছোঁড়ে।

ফরাসি ব্যঙ্গ সাপ্তাহিকে মহানবী (সা.)-এর বিতর্কিত কার্টুন প্রকাশের প্রতিবাদ জানাতে সারাদেশে বিক্ষোভ সমাবেশ করেছে পাকিস্তান জামায়াতে ইসলামীর ছাত্র সংগঠনের সদস্যরা।

সমাবেশের খবর সংগ্রহ করতে গিয়ে এএফপি’র একজন ফটোগ্রাফার আসিফ হাসান গুলিবিদ্ধ হয়েছেন।

জেডআই