তাইওয়ানে শক্তিশালী ভূমিকম্পে ধসে পড়া ১৭ তলা ভবনের নিচে এখনও প্রায় ১৩২ জন আটকে পড়ে আছে বলে আশঙ্কা করা হচ্ছে। নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৪ জনে। এদের মধ্যে ১০ মাস বয়সী একশিশুও রয়েছে।
শনিবার স্থানীয় সময় ভোর ৪ টার দিকে ৬ দশমিক ৪ মাত্রার ভূমিকম্পটি হয়।
কর্মকর্তাদের বরাতে বিবিসি বলছে, উদ্ধারকারীরা জানিয়েছে, ধ্বংসস্তূপ থেকে প্রায় ৩৫০ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। প্রায় পাঁচশ মানুষ আহত হয়েছেন। তাদের মধ্যে অন্ততপক্ষে ৯২ জনকে হাসপাতাল ভর্তি করা হয়েছে।
আটকাপড়াদের মধ্যে ২৯জনের কাছে পৌঁছানো সম্ভব হবে। বাকিরা বিধ্বস্ত ১৭ তলা ভবনের অনেক নিচে আটকা পড়েছেন।
ওএফ





