ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে বর-কনেবাহী একটি বাস নদীতে পড়ে বেশিরভাগ যাত্রীই নিখোঁজ রয়েছেন। বৃহস্পতিবার দুপুরের পর এ দুর্ঘটনা ঘটে কাশ্মীরের রাজৌরি জেলায়। শেষ খবর পাওয়া পর্যন্ত ৫০ জনের মধ্যে মাত্র ৬ জনকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে।
কাশ্মীরের মুখ্যমন্ত্রী রাজনাথ সিংয়ের অফিসিয়াল টুইটারে জানিয়েছেন, দুর্ঘটনাস্থলে উদ্ধারকারী দল পাঠানো হয়েছে।
বাসটিতে বর কনেসহ ৫০ জন যাত্রী ছিলেন বলে নিশ্চিত হওয়া গেছে। যাত্রীদের অধিকাংশই নিহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে।
উল্লেখ্য, ভারতে সড়ক দুর্ঘটনা একটি সাধারণ বিষয়ে পরিণত হয়েছে। গত বছর দেশটিতে এক লাখ ৩৮ হাজারেরও বেশি মানুষ সড়ক দুর্ঘটনায় মারা যান। সূত্র: এনডিটিভি
ঢাকা, ০৪ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এসএমএ





