মৃত্যুদণ্ড স্থগিতের আবেদন উপেক্ষা করেই ইসলামপন্থী ছয় সাধারণ মানুষকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করেছে মিশর।

আন্দোলনের সময় সেনা সদস্যদের উপর হামলার অভিযোগ এনে রোববার তাদের ফাঁসি কার্যকর করা হয়েছে।

তবে বলা হচ্ছে, এদের মধ্যে দু’জন অপরাধ সংঘটনের সময়ে পুলিশি হেফাজতে ছিল।

দেশটিতে ২০১৩ সালের জুলাই মাসে দেশটির প্রথম নির্বাচিত প্রেসিডেন্ট মুহাম্মদ মুরসিকে ক্ষমতাচ্যুত করে সেনাপ্রধান জেনারেল সিসি।

এর পর শত শত মুসলমানের বিরুদ্ধে ফাঁসির রায় দেয়া হয়। তাদের অনেকে রায় কার্যকর করেছে সেনাশাসক সিসির সরকার।

কায়রোর উত্তরাঞ্চলে ২০১৪ সালের মার্চে পুলিশ ও সেনাবাহিনী অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।

মানবাধিকার সংগঠনসমূহ এই মৃত্যুদণ্ড স্থগিতের আবেদন জানিয়ে বলেছিল, ঘটনার সময় তাদের দু’জন পুলিশি হেফাজতে ছিল।

অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলছে, যথাযথ বিচার প্রক্রিয়ার মধ্য দিয়ে তাদের মৃত্যুদণ্ড দেয়া হয়নি। এ বিচারে একজন গোপন পুলিশ কর্মকর্তাই একমাত্র সাক্ষী ছিলেন।

জেডআই