ইরানের বাৎসরিক প্রাকৃতিক গ্যাস রফতানি বাড়িয়ে ১০ বিলিয়ন ঘন মিটার করার পরিকল্পনা করা হয়েছে।
ইরানের জাতীয় গ্যাস কোম্পানির পরিকল্পনা পরিচালক হাসান মোন্তাজার তোরবাতি এ কথা জানিয়েছেন। তিনি বলেন, আগামী বছরের মার্চ মাসের মধ্যে ইরানের প্রাকৃতিক গ্যাস রফতানি বাড়ানো হবে।
ইরাক, পারস্য উপসাগরীয় দেশগুলো এবং ইউরোপে ইরানের গ্যাস রফতানির জন্য প্রয়োজনীয় অবকাঠামো প্রস্তুত করা হচ্ছে বলে জানান তিনি।
বিশ্বের সর্ববৃহৎ প্রাকৃতিক গ্যাসের মজুদ রয়েছে ইরানে। গ্যাস উৎপাদন বাড়ানোর জন্য এ খাতে বিশেষ করে দক্ষিণ পার্স গ্যাসক্ষেত্রে ইরানি ও বিদেশি পুঁজি বিনিয়োগের তৎপরতা অব্যাহত রেখেছে তেহরান। এ গ্যাসক্ষেত্রটি ইরান এবং কাতারের সীমান্তে অবস্থিত। সূত্র: আইআরআইবি
ঢাকা, ২১ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এসএমএ





