আবারো বিতর্কিত মন্তব্য করেছেন বিজেপি নেত্রী ঊষা ঠাকুর। এবার নিশানায় ভারতের ধর্মীয় সংখ্যালঘু মুসলমানরা। বিজেপির ইন্দোরের এই সাংসদ মন্তব্য করেছেন মুসলমানরা ঈদুল আজহাতে নিষ্পাপ পশুদের কুরবানী করা বন্ধ করুক। তাঁর 'পরামর্শ' নিরীহ পশুদের বদলে নিজের সন্তানদের কুরবানী দিন!
তিনি আবার নিজের অদ্ভুত যুক্তি প্রতিষ্ঠা করতে পুরাণের প্রসঙ্গ টেনে এনেছেন। বলেছেন ঈদুল আজহার দিনে আসলে পুত্রের কুরবানী দেওয়া হয়েছিল। পরবর্তীকালে যা ছাগল দিয়ে প্রতিস্থাপিত করা হয়।
''যদি কুরবানী দিতেই হয় তাহলে নিজ পুত্রের কুরবানী দেওয়া উচিৎ। তার বদলে নিরীহ পশুদের কুরবানী দেওয়ার অধিকার কারোর নেই।''
তিনি আরও বলেছেন ''যে সমস্ত মুসলিম ভাইরা নিজেদের পোষ্য জন্তুদের কুরবানী থেকে বিরত থেকেছেন আমি তাদের অভিনন্দন জানাই। আমি বিশ্বাস করি আমরা যদি কাউকে জন্ম দিতে না পারি, কারোর প্রাণ নেওয়ার অধিকার আমাদের নেই। এই নীরিহ জন্তুরাও ঈশ্বরের সৃষ্টি।''
ইতিমধ্যেই গড়বা প্যান্ডেলে মুসলিমদের প্রবেশ নিষিদ্ধ করার দাবিও জানিয়েছেন ঊষা ঠাকুর। তাঁর দাবি, কুরআনের মতে মূর্তি পুজো নিষিদ্ধ, তাই মুসলিমদেরও পুজো প্যান্ডেলে প্রবেশের অধিকার নেই।
সূত্র: জিনিউজ।
এআই





