আমি হিন্দু হতে পেরে গর্বিত। তবে নিজেকে সর্বপ্রথম ভারতীয় ভাবতেই বেশি পছন্দ করি বলে জানিয়েছেন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) প্রধানমন্ত্রী প্রার্থী নরেন্দ্র মোদি।
ভারতের রাষ্ট্রীয় বার্তা সংস্থা পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে রবিবার মোদি এ কথা বলেন।
মোদি বলেন, ‘আমি বিশ্বাসের দিক দিয়ে হিন্দু এবং এই বিশ্বাস ধারণ করতে পেরে আমি গর্বিত। তবে আমি আমার দেশকে ভালোবাসি। আমি আমাকে দেশ প্রেমিক বলা যেতে পারে।’
কয়েকমাস আগে আরেকটি সাক্ষাৎকারে নরেন্দ্র মোদি নিজেকে হিন্দু জাতীয়তাবাদী বলেছিলেন।
সেই সাক্ষাৎকারের জের ধরে ‘হিন্দু জাতীয়তাবাদী’র ব্যাপারে প্রশ্ন করা হলে মোদি এসব কথা বলেন।
এ সময় কংগ্রেসের সমালোচনা করে মোদি বলেন, ধর্মনিরপেক্ষতার আশ্রয়ে লুকিয়ে থেকেও তারা রাষ্ট্র পরিচালনার সব ক্ষেত্রেই ব্যর্থ হয়েছে।
মোদি আরও বলেন, কংগ্রেস অস্তিত্বের জন্য লড়াই করে যাচ্ছে। এমনকি চলমান লোকসভা নির্বাচনে ৩৪৯টি আসনের মধ্যে একশ’টি আসন পাওয়াও কংগ্রেসের জন্য কষ্টসাধ্য বলে জানান তিনি। সূত্র : টাইমস অব ইন্ডিয়া
[b]ঢাকা, ২৮ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // এসএইচ[/b]