চিলির উত্তর-পশ্চিম সমুদ্র উপকূলে ৬.১ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। তবে সুনামির মতো অবস্থা হয়নি ।
রবিবার সমুদ্রের তলদেশের এই ভূমিকম্প ৬ কিলোমিটার গভীরে অনুভূত হয়। ভূমিকম্পের উপকেন্দ্র ছিল ইকিক প্রদেশ থেকে ১০০ কিলোমিটার দূরে দেশটির প্রশান্ত মহাসগরীয় উপকূলে।
হাওয়াইভিত্তিক প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্ককরণ কেন্দ্র এই ভূমিকম্পের ঘটনায় সুনামি সতর্কতা জারি করেনি।সূত্র : এনডিটিভি [b]
ঢাকা, ২৪ মার্চ (টাইমনিউজবিডি.কম)// টিআই[/b]
৬.১ মাত্রার ভূমিকম্প চিলিতে
চিলির উত্তর-পশ্চিম সমুদ্র উপকূলে ৬.১ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। তবে সুনামির মতো অবস্থা হয়নি । রবিবার সমুদ্রের তলদেশের এই ভূমিকম্প ৬ কিলোমিটার গভীরে
তিব্বতে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে নিহত ১৬
চীন নিয়ন্ত্রিত তিব্বতের উত্তর-পূর্বাঞ্চলীয় নাগকু অঞ্চলে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এতে অন্তত ১৬ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন ৫৪ জনের বেশি। ভূমিকম্পে বহু ঘরবাড়ি ধসে পড়ার পাশাপাশি দুর্গম পাহাড়ি এলাকার সড়ক যোগাযোগ ও বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হয়েছে।
এবার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল রাশিয়া
রাশিয়ার কামচাতকা উপদ্বীপে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৭।
পানামায় ফের শক্তিশালী ভূমিকম্পের আঘাত
মধ্য আমেরিকার দেশ পানামায় ফের ৬ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। স্থানীয় সময় সোমবার এ ভূকম্পন অনুভূত হয় বলে জানিয়েছে ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় ভূমিকম্প কেন্দ্র (ইএমএসসি)।
দেড় ঘণ্টার ব্যবধানে তিনবার ভূমিকম্পে কাঁপলো বাংলাদেশ
পরপর তিনটি ভূমিকম্পে কেঁপে উঠেছে দেশের বিভিন্ন অঞ্চল। শনিবার (৩ অক্টোবর) দিনগত রাত সোয়া ১২টা থেকে রাত দেড়টা মাত্র ৭৫ মিনিটের ব্যবধানে হওয়া এসব ভূমিকম্পের উৎপত্তিস্থল মিয়ানমার, ভারতের মিজোরাম ও ত্রিপুরা। এরপর ভোরেও ৪ দশমিক ৮ মাত্রার ভূকম্পন রেকর্ড হয়েছে।
হিমবাহধস-বন্যার পর এবার ভূমিকম্পে কাঁপল তিব্বত
ভয়াবহ হিমবাহধস ও আকস্মিক বন্যার ক্ষত না কাটতেই শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে তিব্বত। বৃহস্পতিবার (২৭ আগস্ট) মধ্যরাতে উত্তর তিব্বতে আঘাত হানা ভূমিকম্পটির মাত্রা ছিল রিখটার স্কেলে ৫।
















