শান্তিতে নোবেল পুরস্কারের জন্য এ বছর মনোনয়ন পেয়েছেন বিশ্বের আলোচিত ৩ ব্যক্তি। ১০ অক্টোবর অসলোতে নোবেল শান্তি পুরস্কার বিজয়ীর নাম ঘোষণা করা হবে। প্রাথমিকভাবে মনোনয়নের তালিকায় আছেন, যুক্তরাষ্ট্রের সিরিয়া আক্রমণের বিপরীতে সহজ সমাধানের পথ বাতলে দেওয়া রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, পাকিস্তানের নারী শিক্ষা অধিকার কর্মী মালালা ইউসুফজাই এবং বিশ্বজুড়ে যুক্তরাষ্ট্রের গোপন নজরদারির তথ্য ফাঁস করে আলোড়ন সৃষ্টি করা সাবেক মার্কিন গোয়েন্দা কর্মকর্তা এডওয়ার্ড স্নোডেন। এএফপির বরাত দিয়ে বুধবার এ তথ্য জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া।
মঙ্গলবার মনোনিত প্রার্থীদের তালিকা প্রকাশ করেছে নোবেল ইন্সটিটিউট। এবার এ তালিকায় স্থান পেয়েছেন বিশ্বের ২৮৭ জন ব্যক্তি ও প্রতিষ্ঠান। এবারই প্রথম নোবেল পুরস্কারের জন্য মনোনিত প্রার্থীদের তালিকা যাচাই-বাছাইয়ের জন্য নোবেল কমিটি সম্মেলনে বসে।
নোবেল ইন্সটিটিউটের প্রধান গিইর লুনডেস্ট্যাড এ সম্পর্কে বলেছেন, প্রায় প্রতি বছরই শান্তিতে নোবেল প্রার্থীদের তালিকা বড় হচ্ছে, যা এ পুরস্কারের প্রতি মানুষের আগ্রহ বৃদ্ধির বহিঃপ্রকাশ।
[b]ঢাকা, ৫ মার্চ (টাইম নিউজবিডি.কম)// এএইচ[/b]
আন্তর্জাতিক
নোবেলের তালিকায় পুতিন, মালালা ও স্নোডেন
শান্তিতে নোবেল পুরস্কারের জন্য এ বছর মনোনয়ন পেয়েছেন বিশ্বের আলোচিত ৩ ব্যক্তি। ১০ অক্টোবর অসলোতে নোবেল শান্তি পুরস্কার বিজয়ীর নাম ঘোষণা করা হবে। প্রাথমিকভাবে মনোনয়নের তালিকায় আছেন, যুক্তরাষ্ট্রের সিরিয়া আক্রমণের বিপরীতে সহজ





