পাকিস্তানের ৭০তম স্বাধীনতা দিবসে ভারতে নিযুক্ত পাকিস্তানি হাইকমিশনার আবদুল বাসিত বলেছেন, কাশ্মীরের স্বাধীনতার জন্য লড়াই অব্যাহত থাকবে। আর এ জন্যই পাকিস্তানের এবারের স্বাধীনতা দিবস কাশ্মীরকে উৎসর্গ করা হয়েছে।
কাশ্মীর নিয়ে পাক-ভারত দু’দেশের টানাপোড়েন যখন চরমে ঠিক ওই সময়ে এ মন্তব্যে ভারতের গণমাধ্যম হাইকমিশনার আবদুল বাসিতকে নিয়ে কড়া সমালোচনা করেছে।
গত কয়েকদিন আগে পাক হাইকমিশনারকে তাকে তলব করে পররাষ্ট্রমন্ত্রণালয়। তার মাধ্যমে ইসলামাবাদকে সাফ জানিয়ে দেওয়া হয়, পাক অধিকৃত কাশ্মীর নিয়েই একমাত্র আলোচনা চলতে পারে। আলোচনায় উঠে আসতে পারে সীমান্ত সন্ত্রাসের প্রসঙ্গও। কিন্তু কখনই জম্মু-কাশ্মীর নিয়ে আলোচনা সম্ভব নয়। সূত্র: ইন্ডিয়া এক্সপ্রেস ও ফার্স্টপোস্ট
এফএফ





