পাকিস্তানের উত্তর ওয়াজিরিস্তানে তালেবান বিদ্রোহীদের বিরুদ্ধে স্থল অভিযান শুরুর কথা থাকলেও তা হয় নি। শনিবার থেকে উত্তর ওয়াজিরিস্তানে স্থল অভিযান শুরুর কথা ছিল।
সেখানকার বেসামরিক লোকজকে পুরোপুরিভাবে সরিয়ে না নেয়া পর্যন্ত স্থল অভিযান শুরু করা যাচ্ছে না। সাধারণ লোকজনকে ওই এলাকা থেকে নিরাপদে সরে যাওয়ার সুযোগ করে দিতে রোববার পর্যন্ত কারফিউ শিথিল করা হয়েছে। এদিকে, ওই এলাকা থেকে লোকজনের চলে যাওয়া অব্যাহত রয়েছে। সরকারি তথ্য অনুযায়ী এ পর্যন্ত ওয়াজিরিস্তান থেকে ঘর-বাড়ি ছেড়ে চলে গেছে তিন লাখের বেশি মানুষ।
এদিকে, পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর বা আইএসপিআর এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, তালেবান সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযানের অংশ হিসেবে খায়বার এজেন্সি পর্যন্ত বিমান হামলা বিস্তৃত করা হয়েছে। আইএসপিআর’র এক কর্মকর্তা ডন নিউজকে বলেন, বেসামরিক লোকজন সরে যাওয়ার কাজ শেষ হলেই স্থল অভিযান শুরু হবে।
গত ১৫ জুন থেকে উত্তর ওয়াজিরিস্তানে তালেবান বিরোধী অভিযান শুরু হয় এবং এ পর্যন্ত বিমান হামলায় ৩০০ তালেবান বিদ্রোহীনিহত হয়েছে। এছাড়া, ধ্বংস হয়েছে বহু তাদের বহুআস্তানা।
ঢাকা, ২২জুন (টাইমনিউজবিডি.কম) // টিআই।





