পাকিস্তানের সঙ্গে 'নতুন সম্পর্কের' ঘোষণা দিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের চিঠির জবাবে দেশটির সঙ্গে এ ‘নতুন সম্পর্ক’তৈরির ঘোষণা দিলেন মোদি। খবর এনডিটিভি ও টাইমস অব ইন্ডিয়ার।

নরেন্দ্র মোদী বলেন, "দ্বিপাক্ষিক এ সম্পর্ক তৈরি হবে সহিংসতা ও সংঘর্ষবিহীন পরিবেশে।"

শুক্রবার পাঠানো ওই চিঠিতে সম্প্রতি পাকিস্তানের করাচির বিমানবন্দরে সহিংসতার ঘটনার নিন্দা জানান মোদি। এ সময় তিনি হতাহতদের প্রতি সমবেদনা প্রকাশ করেন।

চিঠিতে ভারত-পাকিস্তানের মধ্যকার সম্পর্ক শান্তি, বন্ধুত্ব ও সহযোগিতার ভিত্তিতে নিরূপিত বলেও মন্তব্য করেন মোদি। এ অঞ্চলের মানুষের সমৃদ্ধময় ভবিষ্যতের জন্য এ সম্পর্ক আরও জোরালো করার কথা বলেন তিনি।

চিঠিতে নওয়াজকে ‘মিয়া সাহেব’উল্লেখ করে গত ২৬ মে মোদির শপথগ্রহণ অনুষ্ঠানে যোগ দেওয়ায় তাকে ধন্যবাদ জানান। একইসঙ্গে মোদির মাকে শাড়ি উপহার দেওয়ায় নওয়াজকে ধন্যবাদ জানাতেও ভুলেননি তিনি। সূত্র: এনডিটিভি ও টাইমস অব ইন্ডিয়া

ঢাকা, ১৩ জুন (টাইমনিউজবিডি.কম) //এমএ