ইসরাইলের বিরুদ্ধে সামাজিক যোগাযোগের মাধ্যম টুইটারে বার্তা পোস্ট করায় সংসদ নির্বাচনে প্রার্থীতা হারালেন লেবার পার্টির প্রার্থী ভিক্কি কিরবাই।
চলতি বছরের ১১ সেপ্টেম্বর ওকিং শহর থেকে প্রতিদ্বন্দ্বীতা করার জন্য ভিক্কি কিরবাই'র নাম ঘোষণা করেছিল লেবার পার্টি।
ইসরাইলকে 'শয়তান' আখ্যা দিয়ে তিনি বলেন, " আমি কখনোই ভুলব না এবং আমার সন্তানরা যেন তাদের সন্তানদেরকে শয়তান ইসরাইলের ব্যাপারে জানিয়ে দেয়, সেটা আমি নিশ্চিত করব"।
হিটলারকে 'ইহুদিদের সৃষ্টিকর্তা' মন্তব্য করে ভিক্কি বলেন, "আমরা ইসরাইলিদেরকে হিটলারের হাত থেকে বাঁচিয়ে তাদেরকে পুনর্জন্ম দিয়েছি। এখন মনে হচ্ছে সে (হিটলার) তাদের (ইহুদিদের) শিক্ষক।"
অপর একটি টুইট বার্তায় ২ সন্তানের এই জননী লিখেন, "আপনার আস্ক.এফএম. এর মাধ্যমে আইএস/আইএসআইএস/আইএসআইএল' কে প্রশ্ন করতে পারেন। তারা (আইএস) কেন প্রকৃত অত্যাচারী শাসক#ইসরাইলকে হামলা করছে না সে বিষয়ে প্রশ্ন করার ব্যাপারে যে কেউ চিন্তা করতে পারেন।"
আস্ক.এফএম. হলো একটি সোসালনেটওয়াকিং ওয়েব সাইট। এখানে ব্যবহারকারীদের যে কেউ প্রশ্ন করতে পারেন এবং ব্যবহারকারীদের মধ্য থেকে যে কেউ সেই প্রশ্নের প্রশ্নের উত্তর দিতে পারেন। সূত্র: সানডে টাইমস, দি ইনডিপেনডেন্ট, ওয়ার্ল্ডবুলেটিন।
ঢাকা, ২৩ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, টিআই





