ইসরাইলি সেনাদের হাতে গত জানুয়ারি থেকে এ পর্যন্ত অন্তত ৫৪টি ফিলিস্তিনি শিশু নিহত হয়েছে। এই সময়ের মধ্যে ইসরাইলি সেনারা আটক করেছে ৯০০ শিশু।

দ্যা হিউম্যান রাইটস সেন্টার এইসব তথ্য তুলে ধরেছে।

সংস্থাটি জানিয়েছে, চলতি বছর যেসব শিশু নিহত ও আটক হয়েছে তার শতকরা ৮০ ভাগ গাজা উপত্যকার অধিবাসী।

দ্যা হিউম্যান রাইটস সেন্টারের মানবাধিকার সংক্রান্ত রিপোর্টে বলা হয়েছে, ইসরাইল ঠাণ্ডামাথায় এবং ধারাবাহিকভাবে ফিলিস্তিনি শিশুদের অধিকার লঙ্ঘন করে যাচ্ছে।

ফিলিস্তিনি সেন্টার ফর স্টাডি অ্যান্ড ডেভলপমেন্টেশনের তদন্ত প্রতিবেদন অনুযায়ী, ইসরাইল শুধু সামরিক আদালতে বিচারের মধ্যে শিশুদের অধিকার লঙ্ঘনের ঘটনা সীমাবদ্ধ রাখে নি বরং যখন আটক করা হয় তখন থেকে সে লঙ্ঘনের ঘটনা শুরু হয়।

এই প্রতিবেদনে আরও বলা হয়েছে, ফিলিস্তিনি শিশুদেরকে যখন জিজ্ঞাসাবাদ করা হয় তখন তাদের চোখ ও হাত বাধা থাকে এবং তাদেরকে মারধর ও অপমান করা হয়।

ইহুদিবাদী ইসরাইলি সেনাদের হাতে সর্বশেষ নিহত হওয়া শিশুটি ছিল গাজার খান ইউনুস শহরের এবং তার বয়স মাত্র ৪ বছর।

এমবি