ফ্রান্সের রাজধানী প্যারিসের ওভারভিলার সেন্টার প্যারিসে বাংলাদেশি অধ্যুষিত এলাকায় আট তলা একটি বিল্ডিংয়ে আগুন লেগেছে। এ ঘটনায় তিনজন নিহত হয়েছেন যাদের একজন বাংলাদেশি বলে ধারণা করা হচ্ছে।
স্থানীয় সময় রাত সাড়ে আটটার সময় (বাংলাদেশ সময় রাত সাড়ে ১২টা) এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
জানা যায়,ওই বিল্ডিংয়ের একটি ফ্ল্যাটের মেসে ১৪জন বাংলাদেশিসহ ৩টি ফ্লাটে বাংলাদেশি ফ্যামিলি বসবাস করেন।
অগ্নিকাণ্ডের শিকার বিল্ডিংয়ের পাশের বিল্ডিংয়ে অবস্থানকারী পারভেজ নামের একজন বাংলাদেশি জানিয়েছেন তিনি এক বাংলাদেশি মহিলাকে উদ্ধার করেছেন।
তবে আজাদ নামের অপর এক প্রত্যক্ষদর্শী টাইমনিউজকে জানিয়েছেন,অগ্নিকাণ্ডের ঘটনায় তিনজন মারা গেছেন। এদের দু’জন অগ্নিকাণ্ড থেকে বাঁচতে আতংকিত হয়ে উপর থেকে লাফ দিলে নিচে পড়ে মারা যান।
এদিকে অপর প্রত্যক্ষদর্শী জিয়া জানান, অগ্নিকাণ্ডের ঘটনায় মারা যাওয়া তিন জনের মধ্যে একজন বাংলাদেশি আছেন। তবে তাৎক্ষণিকভাবে নাম জানাতে পারেননি তিনি।
প্যারিস ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালিয়ে যাচ্ছে। শেষ খবর পাওয়া পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে এলেও ভেতর থেকে ধোঁয়া বের হচ্ছে।
[b]ঢাকা: কেএ ৮ জুন (টাইমনিউজবিডি.কম)//[/b]
প্যারিসে অগ্নিকাণ্ডে বাংলাদেশি নিহতের আশঙ্কা
ফ্রান্সের রাজধানী প্যারিসের ওভারভিলার সেন্টার প্যারিসে বাংলাদেশি অধ্যুষিত এলাকায় আট তলা একটি বিল্ডিংয়ে আগুন লেগেছে। এ ঘটনায় তিনজন নিহত হয়েছেন যাদের একজন বাংলাদেশি বলে ধারণা করা হচ্ছে।
রাজধানীর চকবাজারে বাণিজ্যিক ভবনে অগ্নিকাণ্ড, কাজ করছে ৫ ইউনিট
রাজধানীর চকবাজারে মনজুর খান প্লাজার ছয়তলার একটি দোকানে আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট।
তদন্তের দাবি জামায়াতের ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ডে গাফিলতি ছিল কি না
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে অগ্নিকাণ্ডের পেছনে কোনো গাফিলতি বা ত্রুটি ছিল কি না, তা নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে নিশ্চিত করার দাবি জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার। সেইসঙ্গে অগ্নিকাণ্ড ও প্রাণহানির ঘটনায় তিনি গভীর শোক প্রকাশ করেছেন।
ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে ৫ সদস্যের কমিটি
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনায় পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী তিন কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দিতে বলা হয়েছে।
শাহজালাল বিমানবন্দরের পাশে সেন্টার পয়েন্টে অগ্নিকাণ্ড
রাজধানীর বিমানবন্দর এলাকায় সেন্টার পয়েন্ট শপিং মলের ফুডকোর্টে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে এতে এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতি বা প্রাণহানির খবর জানা যায়নি।
অগ্নিকাণ্ডে নিহত ৯ প্রবাসীর লাশ দেশে পৌঁছেছে
সৌদি আরবের রিয়াদে একটি সোফা কারখানায় ভয়াবহ আগুনে নিহত ১৬ বাংলাদেশির মধ্যে ৯ জনের লাশ দেশে পৌঁছেছে। বৃহস্পতিবার বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি-৩৪০ ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়।
















