জলবায়ু নীতি নিয়ে বিচ্ছিন্নতার ঝুঁকির মুখে থাকা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জি-২০ শীর্ষ সম্মেলনে যোগদিতে বৃহস্পতিবার জার্মানির হামবুর্গে পৌঁছেছেন।

অন্যদিকে, পুঁজিবাদ বিরোধী বিক্ষোভকারীরা বিশ্বের নেতৃস্থানীয় অর্থনৈতিক শক্তির এই বৈঠককে ব্যাহত করার হুমকি দিয়েছেন।

গত মাসে প্যারিস জলবায়ু চুক্তি থেকে ট্রাম্প মার্কিন যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নেয়। তার এই সিদ্ধান্তের পর থেকে অন্যান্য প্রধান অর্থনীতির দেশের নেতাদের সঙ্গে মুখোমুখি সংঘর্ষের আশঙ্কা করা হচ্ছে।

সম্মেলনের চূড়ান্ত পর্যায়ে ট্রেড পলিসি নিয়েও বিতর্ক হবে; যেটি বিক্ষোভকারীরা ব্যাহত করার ঘোষণা দিয়েছেন।

হ্যামবুর্গে দুই দিনের এই সম্মেলনের জন্য আগত ট্রাম্প এবং অন্যান্য বিশ্ব নেতাদের জন্য বিক্ষোভকারীদের অভ্যর্থনা হচ্ছে ‘নরকে স্বাগতম’। আগামীকাল শুক্রবার আনুষ্ঠানিকভাবে এই সম্মেলন শুরু হবে।

এমএনজে