রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তার ঘনিষ্ঠ এবং দেশটির ক্ষমতাধর চিফ অব স্টাফ সার্গেই ইভানভকে বরখাস্ত করেছেন। ক্রেমলিন আজ শুক্রবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

কয়েকবছরের মধ্যে ক্রেমলিনের অভ্যন্তরে এটাই সবচেয়ে বড় পরিবর্তন।

বিবৃতিতে বলা হয়েছে, প্রেসিডেন্ট পুতিন তাকে অব্যাহতি দিয়েছেন।

৬৩ বছর বয়স্ক ইভানভ একসময় প্রতিরক্ষামন্ত্রীও ছিলেন। তিনি এখন সংরক্ষণ, পরিবেশ ও পরিবহণবিষয়ক দিকগুলো তদারকি করবেন।

পুতিন যখন সোভিয়েত গোয়ন্দা সংস্থা কেজিবিতে কাজ করতেন, তখন ইভানভ ছিলেন তার সহকর্মী। তাকে ২০১১ সালের শেষ দিকে চিফ অব স্টাফ করা হয়েছিল।

তার স্থলাভিষিক্ত হবেন অ্যান্টন ভ্যাইনো। ৪৪ বছর বয়স্ক ভ্যাইনো ২০১২ সাল থেকে ইভানভের ডেপুটি হিসেবে কাজ করছিলেন।

কী কারণে এই পরিবর্তন হলো, তা জানা যায়নি।

তুরস্কের সাথে সম্পর্ক স্বাভাবিককরণের প্রেক্ষাপটে এটা করা হলো। সূত্র : আল জাজিরা

এফএফ