সিরিয়ার আকাশসীমায় ইসরাইলি যুদ্ধবিমান লক্ষ্য করে অন্তত দুই বার গুলি চলানো হয়েছিল। ইসরাইলের একটি সংবাদপত্রে প্রকাশিত খবরে জানানো হয়, এই ঘটনার পর দু পক্ষের মধ্যে সমন্বয় বৃদ্ধি করার জন্য রুশ কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেন।
এ ব্যাপারে জিজ্ঞাসা করা হলে, ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেশকভ ইসরাইলি সংবাদপত্রের খবরকে 'বাস্তব থেকে অনেক দূরে' বলে মন্তব্য করেন।
নেতানিয়াহু ওই সংবাদপত্রকে 'কিছু সমস্যা' থাকার করা জানিয়ে বলেন, এমন টক্কর গুরুতর ঘটনার জন্ম দিতে পারে।
তবে ঠিক কবে ওই দুটি গুলির ঘটনা ঘটে বা ইসরাইলি বিমানগুলো ক্ষতিগ্রস্ত হয়েছিল কিনা সে সম্পর্কেও কিছু জানাতে পারেনি সংবাদপত্রটি।
গত সেপ্টেম্বর থেকে সিরিয়ায় ইসলামিক স্টেট ও বিদ্রোহীদের ওপর বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা শুরু করে রাশিয়া। সূত্র: রয়টার্স
এআই





